ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশে প্রতি ১০ জনে ৪ জন পরোক্ষ ধূমপানের শিকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তামাক ব্যবহার ও পরোক্ষ ধূমপানের ভয়াবহতা দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। জনস্বাস্থ্য রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, অধূমপায়ী ও তরুণ প্রজন্মকে সুরক্ষায় আইনটি দ্রুত সংশোধন ও বাস্তবায়ন না করলে ভবিষ্যতে এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন: এফটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
বিএইচআরএফ সভাপতি রাশেদ রাব্বি জানান, বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ (৩৫.৩%) তামাক ব্যবহার করেন। প্রতি ১০ জনের মধ্যে ৪ জন পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। তিনি বলেন, এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
লিখিত বক্তব্যে রাশেদ রাব্বি আরও জানান, উপদেষ্টা কমিটি এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ লঙ্ঘন করে তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে, এবং এর ধারাবাহিকতায় ৮ অক্টোবর এনবিআর কোম্পানিগুলোর সঙ্গে বসবে। তিনি বলেন, “এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ অনুযায়ী, তামাক কোম্পানির মতামত গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ এ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ, তাই সরকারকে এই নীতিমালা পুরোপুরি অনুসরণ করতে হবে।”
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, হৃদরোগ, স্ট্রোক ও দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগসহ অসংক্রামক ব্যাধির অন্যতম কারণ তামাক। এর ফলে দেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষের অকালমৃত্যু ঘটে। তাই প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাস করার আহ্বান জানান তিনি।
জ্যেষ্ঠ সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা জানান, ধূমপান না করেও শিশু ও কিশোরদের একটি বড় অংশ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে—পাবলিক প্লেসে ৫৯% এবং ঘরে ৩১%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে তিনি বলেন, স্মোকিং জোন বাতিল না করলে অধূমপায়ীদের সুরক্ষা সম্ভব নয়। ইতোমধ্যে ৭৯টি দেশ এসব জোন বাতিল করেছে।
সংবাদ সম্মেলনে ছয়টি সুপারিশ তুলে ধরা হয়—পাবলিক স্থানে ধূমপানের নির্ধারিত স্থান বাতিল, বিক্রয়কেন্দ্রে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধ, কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ, ই-সিগারেট নিয়ন্ত্রণ, খুচরা বিক্রি বন্ধ এবং স্বাস্থ্য সতর্কবার্তার পরিমাণ ৫০% থেকে বাড়িয়ে ৯০% করা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত