ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন
নিজস্ব প্রতিবেদক: শোকের ছায়া নেমেছে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পরিবারে। তাঁর ছোট বোন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) আজ মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সকালে সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আছিয়া আলম। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তাঁর দেবর, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহ্মদ। আছিয়া আলম মিঠামইন উপজেলায় টানা তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে তিনি দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মিঠামইনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি এবং উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাতিজা ফারহান সিকদার এই মামলা দুটি করেছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান