ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুধু ১৬ বছর নয়, শত যুগ ধরে দুর্নীতি চলছে: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন করে দুর্নীতির বিস্তৃত প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা যেখানে হাত দিই সেখানেই দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি। এই অবস্থা শুধু ১৬ বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টঙ্গীর মৈত্রী শিল্প পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই, যে জাদু দিয়ে সব সমস্যা দূর করে দেবো। তিনি সরকারি প্রকল্পগুলো লাভজনক না হওয়ার মূল কারণ হিসেবে দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, চলতি অর্থবছরে মৈত্রী শিল্প ২২ কোটি টাকার ভর্তুকি পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যদি যথাযথ সময় ও সমর্থন পাই, এক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সক্ষম হবে।
পরিদর্শনের আগে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব-উর-রহমান (উপসচিব) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে