ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘প্রজাপতি ২’-এর মাঝে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন দেব
বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় তারকা দেব এবং রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে জল্পনা-কল্পনার শেষ নেই। বিগত এক দশক ধরে তাদের সম্পর্ক বহুবার শিরোনাম হয়েছে। সম্প্রতি দেব তার নতুন ছবি 'প্রজাপতি ২' নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যার পোস্টার ও টিজার ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। এই ছবিতে দেবকে একজন সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে।
বাস্তবেও দেবের বাবা হওয়ার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্ন ৪২ বছর বয়সী এই 'মোস্ট এলিজেবল ব্যাচেলর'-এর কাছে প্রায়শই আসে। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বাবা হওয়া নিয়ে প্রশ্ন করা হলে দেব কিছুটা চমকে গিয়ে বলেন, "আগে তো বিয়ে করতে হবে!"
বিয়ে নিয়ে তার মতামত জানতে চাইলে দেব জানান, "অবশ্যই নিজের পরিবারের ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এই সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।"
প্রসঙ্গত, 'প্রজাপতি ২' ছবিতে আবারও দেব ও মিঠুন চক্রবর্তীর জুটি দেখা যাবে। এটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। ছবিতে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে নায়িকা হিসেবে দেখা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান