ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবার এবং ১০টি শিল্প গোষ্ঠীর বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ব্যাংকগুলোকে আইনি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সাতটি স্বনামধন্য আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার মাধ্যমে এই অর্থ উদ্ধারে কাজ করা হবে। প্রতিষ্ঠানগুলো সফলভাবে অর্থ ফিরিয়ে আনলে কমিশন হিসেবে তাদের কিছু অংশ প্রদান করা হবে।
আজ সোমবার ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভায় উপস্থিত ছিলেন গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বিএফআইইউ ১০টি শিল্প গোষ্ঠীর বিদেশে পাচার করা অর্থের বিস্তারিত তুলে ধরেন। ওই শিল্প গোষ্ঠীর মধ্যে রয়েছে: এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ এবং আরামিট গ্রুপ। এছাড়া অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও অর্থ পাচারে জড়িত থাকার তথ্য প্রদান করা হয়। সভায় এ বিষয়েও আলোকপাত করা হয়, যে অর্থ বিদেশে গিয়েছে, তার গন্তব্য কোথায় এবং অন্যান্য দেশের এই ধরনের পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান সাংবাদিকদের জানান, বিদেশে থাকা পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইন এবং সম্পদ পুনরুদ্ধার সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু ব্যাংক নেতৃত্ব দেবেন, বাকিরা তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এর পর আনুষ্ঠানিকভাবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করে অর্থ ফেরানোর কার্যক্রম শুরু হবে।
মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসান বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অত্যন্ত জরুরি। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে। প্রতিষ্ঠানগুলো যদি সফলভাবে অর্থ ফিরিয়ে আনে, তবে তাদের কমিশন হিসেবে নির্দিষ্ট অংশ দেওয়া হবে। ব্যাংকগুলো এখন এই প্রক্রিয়া অনুসরণ করবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আরও জানান, ব্যাংকগুলোকে প্রাথমিকভাবে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও প্রাথমিক চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই-বাছাই করে নির্ধারণ করবে কোন সম্পদ উদ্ধারযোগ্য এবং কোনটি সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর