ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আরও ৫ বছর বাড়লো সরকারি সুকুকের মেয়াদ
নিজস্ব প্রতিবেদক: সরকারের প্রথম ইস্যুকৃত ৮ হাজার কোটি টাকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 'সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ' প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত এই সুকুকটির বর্তমান মেয়াদ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুকুকটির পরবর্তী মেয়াদ পূর্তির তারিখ হবে ২৯ ডিসেম্বর ২০৩০।
রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুকুকধারীদের স্বার্থ সংরক্ষণ এবং শরীয়াহ নীতিমালা অনুসরণ করে। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটি (সিডিএমসি)-এর অনুমোদনের ভিত্তিতে। এই লক্ষ্যে ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির সভায় প্রয়োজনীয় সকল আনুষঙ্গিক দলিল অনুমোদন করা হয়।
মেয়াদ বৃদ্ধির পর ইজারাকৃত সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার বা অরিজিনেটর মোট ৩,৮০৪ কোটি টাকা ভাড়া হিসেবে প্রদান করবে। হিসাবায়নের ভিত্তিতে বার্ষিক ভাড়ার হার ৯.৫১ শতাংশ নির্ধারিত থাকলেও বর্তমানে কার্যকর হার ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা আগের মতোই ষান্মাসিক ভিত্তিতে সমানুপাতিক হারে এই ভাড়া পাবেন।
বর্ধিত মেয়াদে বিনিয়োগকারীরা আগের মতোই সুকুক ধরে রাখতে পারবেন। তবে যে সকল বিনিয়োগকারী এই সময়ে বিনিয়োগ অব্যাহত রাখতে চান না, তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল পারপাস ভেহিকল—ইসলামিক সিকিউরিটিজ সেকশন (ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট)—এর কাছে আবেদন করে ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সুকুক নগদায়ন করতে পারবেন। সুকুক নগদায়ন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক