ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কিডনি দান করেও সেলেনার বিয়েতে দাওয়াত পেলেন না ফ্রান্সিয়া
বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ সম্প্রতি বিয়ে করেছেন, তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। গত বছরের ডিসেম্বরে তাদের বাগ্দান হয়েছিল, আর নয় মাসের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সেলেনার এই সুখবর পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
তবে এই আনন্দঘন মুহূর্তে একজন বিশেষ ব্যক্তি অনুপস্থিত ছিলেন। তিনি সেলেনার বন্ধু, অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা, যিনি ২০১৭ সালে লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপনের সময় নিজের একটি কিডনি দিয়ে সেলেনার জীবন বাঁচিয়েছিলেন। কিন্তু গোমেজের বিয়েতে তার নাম অতিথি তালিকায় ছিল না, যা সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
ডেইলি মেইলসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গোমেজের বিয়েতে উপস্থিত ছিলেন টেইলর সুইফট, এড শিরান, এসজেডএ, ক্যামিলা কাবেলো এবং ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। কিন্তু ফ্রান্সিয়ার নাম উল্লেখ ছিল না।
রাইসা বিয়ের পুরো সপ্তাহে ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন, তবে গোমেজ বা তার বিয়ের সঙ্গে সম্পর্কিত কোনো পোস্ট দেখা যায়নি। বিয়ের দিন তিনি কোরিওগ্রাফার সাশা ফারবারের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করেছেন, যা ইঙ্গিত দেয় তিনি তখন অন্যত্র ছিলেন।
এই ঘটনায় অনুরাগীরা সেলেনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলেছেন, “যে বন্ধু নিজের অঙ্গ দিয়েছিল, তাকে আমন্ত্রণ না জানানো অকৃতজ্ঞতার পরিচয়।” তবে এ বিষয়ে সেলেনা বা ফ্রান্সিয়া কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বন্ধুত্বে ভাঙন ধরেছে কি না, তা নিয়েও গুঞ্জন চলছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি