ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নারী নেতৃত্বে জোর দিচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নবনির্বাচিত ৭১ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দলের সভাপতি অ্যাডভোকেট হাসনাত আবদুল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এই কমিটির অনুমোদন দেন। গত ৩ অক্টোবর রাজধানীর জোয়ার সাহারার এসএকে মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি সম্মেলনে এই কমিটি নির্বাচিত হয় এবং দলের সংস্কার হওয়া গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
রবিবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন গঠনতন্ত্রে দলের নামের শুরুতে 'বাংলাদেশ' শব্দ যুক্ত করা হয়েছে। জাতীয় সমন্বয় কমিটির পরিবর্তে 'জাতীয় কমিটি' এবং নির্বাহী কমিটিতে 'সভাপতি ও সেক্রেটারি' পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও, দলের নির্বাহী কমিটিসহ সকল কমিটিতে দ্রুত সময়ের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন গঠনতন্ত্রে কোনো ছাত্র, যুব, পেশাজীবী অঙ্গ সংগঠন বা প্রবাসে কোনো শাখা না রাখার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্মেলনে সারা দেশের ১৩০টি কমিটির প্রায় ২০০ জন প্রতিনিধি যোগ দেন।
পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন: সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর