ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
৪৯তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা কবে?
নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রার্থীরা এখন থেকেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট ও টেলিটকের নির্দিষ্ট পোর্টাল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ১০ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (৫ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটwww.bpsc.gov.bd এবং টেলিটকের পোর্টালbpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত তথ্যের কোনো সংশোধনের প্রয়োজন হলে তা করার অধিকার কমিশন সংরক্ষণ করে।
সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসে এবার তিন লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। পিএসসি জানিয়েছে, মোট আবেদন পড়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় পিএসসি গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ২২ আগস্ট পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে আবেদন সম্পন্নকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত