ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
দুই দেশের সম্পর্ক জোরদারে আগ্রহী সুইজারল্যান্ড: রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকটি প্রাতঃরাশের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত রেংগলি জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বাংলাদেশ–সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
আলোচনায় রাষ্ট্রদূত রেংগলি বলেন, সুইজারল্যান্ড ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী করার আগ্রহও ব্যক্ত করেন।
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইস দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল ও প্রেস অফিসার খালেদ চৌধুরী।
অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকটি শান্ত, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা