ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন জাবি, রানার্সআপ রাবি
নিজস্ব প্রতিবেদক: দু’দিন ব্যাপী অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪টি দল এবং স্কুল-কলেজ পর্যায়ের ১৬টি দল বিতর্ক উৎসবে অংশ নেয়। বারোয়ারী বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহমিদা মালিহা চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিদল চ্যাম্পিয়ন এবং রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিদল রানার-আপ হয়েছে। স্কুল-কলেজ পর্যায়ের বিতর্কে বিএএফ শাহীন কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি বিজ্ঞান কলেজ রানার-আপ হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক আমিরুল সালাত, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটির লীড নাজমুল আহসান এবং অ্যাকশনএইড বাংলাদেশের হেড অফ ফাইন্যান্স মো. রফিকুল ইসলাম এসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসু’র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ শুভেচ্ছা বক্তব্য দেন। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের নেগোসিয়েশন স্কিলস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক চর্চার উপর গুরুত্বারোপ করেন। বিতর্ক উৎসবের বিভিন্ন পরামর্শ ও প্রস্তাবনা জাতীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি