ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
হঠাৎ ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত
ডুয়া নিউজ : আগামীকাল মঙ্গলবার থেকে ৪৭তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। তবে কি কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, বিসিএসসহ সরকারি চাকরির আবেদনে ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই নতুন ফি বিষয়ক কোনো প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। এ কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি হ্রাস সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে শিগগির বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
গত ২৮ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাকরিপ্রার্থী এলাকায় ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে।
৪৭তম বিসিএসের মাধ্যমে ৩,৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ক্যাডার পদে ৬২৭ জন সাধারণ ক্যাডারে, ১,৮৩৩ জন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে, ৯১৯ জন সাধারণ শিক্ষায়, ৩৬ জন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় এবং ১২ জন কারিগরি শিক্ষায় নিয়োগ পাবেন।
আবেদন করার জন্য পার্থীদের চলতি বছরের ১ নভেম্বরের মধ্যে বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এই সীমা না মানলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ