ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ, দেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক যেদিন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য দীর্ঘ চেষ্টা-তদন্তের পর বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী অবশেষে লাল-সবুজ জার্সি পরে খেলতে প্রস্তুত। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির সঙ্গে যুক্ত এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার দ্বার প্রান্তে রয়েছেন। সম্প্রতি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যুক্তরাজ্যে হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেখানে তারা লেস্টার সিটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে খেলায় অংশগ্রহণ করেন।
হামজার সঙ্গে সাক্ষাতের সময় তিনি তার পরিবারসহ ম্যাচ উপভোগ করেন এবং সেখানেই তাদের ছবি তুলেন। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নতুন ক্লাবে যাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড তার ওপর আগ্রহ প্রকাশ করেছে।
২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে যুক্ত আছেন হামজা চৌধুরী। তবে তার প্রথম দুই মৌসুমে তিনি ব্রাইটন এন্ড হোব আলবিয়নে ধারে খেলার সুযোগ পান। পরবর্তী মৌসুমগুলোতে লেস্টারের জার্সিতে সে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেয়েছেন এবং ২০১৯-২০ মৌসুমে তিনি ২৯ ম্যাচে লেস্টারের হয়ে মাঠে নেমেছিলেন।
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফুটবল নৈক্য সম্পর্কের আলোকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হতে পারে শিলংয়ে, যা হামজার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে। এশিয়ান ফুটবল কনফেডারেশন যদি অনুমোদন দেয়, তাহলে এই ম্যাচের মাধ্যমে তিনি লাল-সবুজ জার্সি পরিধান করে দেশের হয়ে প্রথমবারের মতো খেলতে পারার সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)