ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ছয় দিনের বিরতি শেষে সচল বেনাপোল বন্দর
নিজস্ব প্রতিবেদক: টানা ছয় দিনের বন্ধের পর আবারও চালু হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে দুই দেশের ব্যবসায়ীরা বাণিজ্যিক পণ্য আদান-প্রদান শুরু করেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ সকাল থেকে আবারও নিয়মিতভাবে বাণিজ্য চালু হয়েছে।
অন্যদিকে, বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতের দিকেও দুর্গাপূজার সরকারি ছুটি থাকায় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা