ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাগদান সারলেন বিজয়-রাশমিকা, বিয়ে কবে?
বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা দীর্ঘ সময়ের প্রেমের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। যদিও অভিনেতা ও অভিনেত্রী এখনো এই খবরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
সূত্রের খবর, এই জুটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। রাশমিকাও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মিলিত আনন্দ প্রকাশ করেছেন। দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “শুভ দশেরা আমার প্রিয়জন… আপনারা আমাদের সিনেমা ‘তাম্মা’ এবং গানগুলোর প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন, তা আমার প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তোলে।”
রাশমিকা মান্দানা এবার পরিচালক আদিত্য সারপোতদারের নতুন ভৌতিক-কমেডি ছবি ‘তাম্মা’-তে দেখা যাবে, যেখানে তার বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়ালসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা সর্বশেষ গৌতম তিন্নানুরি পরিচালিত তেলুগু স্পাই-অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ (২০২৫)-এ অভিনয় করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান