ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানে যাত্রীদের পাওয়ার ব্যাংক নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: হজ ও ওমরাহ মৌসুমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো নতুন কড়াকড়ি শুরু করেছে। এবার থেকে কোনোভাবেই চেকড লাগেজে পাওয়ার ব্যাংক রাখা যাবে না। কেবল হাতের ব্যাগে রাখা যাবে, আর তার ক্ষমতা সর্বোচ্চ ১০০ ওয়াট-আওয়ার হতে হবে।
নতুন নিয়মে বলা হয়েছে, আকাশপথে যাত্রীরা পাওয়ার ব্যাংক দিয়ে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন না। এমনকি বিমানে থাকা অবস্থায়ও চার্জ করার সুযোগ বন্ধ রাখা হয়েছে। নিয়ম ভাঙলে যাত্রীর পাওয়ার ব্যাংক জব্দ করা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
সৌদিয়া, ফ্লাইনাস, এমিরেটস, এতিহাদ, কাতার এয়ারওয়েজ এবং এয়ার আরাবিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সে হজ ও ওমরাহ মৌসুমে এই কড়াকড়ি কার্যকর হয়েছে। ধর্মীয় যাত্রায় যাত্রীরা সাধারণত একাধিক ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে থাকেন। এ কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্ভাব্য ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিথিয়াম ব্যাটারি ‘থার্মাল রানঅ্যাওয়ে’ হলে তা দ্রুত আগুনে দগ্ধ হতে পারে। একবার এমন ঘটনা ঘটলে আকাশপথে যাত্রীদের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি হতে পারে। তাই এ ধরনের কড়াকড়ি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত