ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আবরার ফাহাদের কবরের পাশে সাদিকের নীরব অশ্রু
মো: আবু তাহের নয়ন :বুয়েট শিক্ষার্থী শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। কবরের পাশে দাঁড়িয়ে তিনি নিজে মোনাজাত করেন এবং এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ায় পৌঁছানোর পর প্রথমে হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ভিপি সাদিককে সংবর্ধনা দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহিদ আবরার ফাহাদের কবরস্থানে যান তিনি ও কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।
এ সময় শহিদ আবরারের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভিপি আবু সাদিক কায়েম। পরে রাত সাড়ে ১১টার দিকে তারা কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে শহিদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরি ও গ্রন্থাগারে যান। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া শহর আমির মাওলানা এনামুল হক, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী আফজাল হোসেন, কুষ্টিয়া শহর শিবির সভাপতি হাফেজ আবু ইউসুফ, জেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল