ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে আলিফ পরিবহনে দুর্বৃত্তের আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বাসটিকে লক্ষ্য করে গুলি চালানো ও আগুন দেওয়ার পাশাপাশি চালক ও সহকারীকে মারধর করেছে তারা।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসচালক, সহকারী ও যাত্রীদের বরাতে জানা গেছে, সেনপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি হাত তুলে বাসটিকে থামান। বাস থামার পর চালক ও সহকারীকে টেনে নামিয়ে দেয় তারা। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত নেমে পড়েন। পরে দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং আগুন ধরিয়ে দেয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, সম্প্রতি আলিফ পরিবহনের কিছু কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ হয়ে ওই কর্মীদের একটি অংশ এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের