ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বরিশাল-ঢাকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব
ডুয়া ডেস্ক : সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএলের গ্রুপ পর্বের লড়াই। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। সন্ধ্যায় খুলনার বিপক্ষে খেলবে স্বাগতিক চিটাগং কিংস।
ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।
এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।
বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার শুরুটা হচ্চে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে। আর ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।
এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস