ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিসিবি নির্বাচন বিতর্ক বিরাট পর্যন্ত
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে তোলপাড় চলছে। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংক্রমিত হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকেরা নিজেদের মনোনয়নও প্রত্যাহার করেছেন।
এবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা। তার দাবি, বিসিবির নির্বাচনী বিতর্ক এমন পর্যায়ে গিয়েছে যে বিষয়টি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত পৌঁছেছে।
বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। সভাপতি ও সেক্রেটারিরা কল দিয়ে চাপ দিয়েছেন কাউন্সিলর দিতে। ডিসিদেরও ধমক দেওয়া হয়েছে—অনেক কিছু হয়েছে। কিন্তু ফিক্সিং করার চেষ্টায় তারা ব্যর্থ হয়েছেন।
বিরাট কোহলির প্রসঙ্গ টেনে আসিফ বলেন, কেউ ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ জানিয়েছে। তিনি তা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। তবে আমার দেশের জন্য লজ্জাজনক এমন অভিযোগ কোথাও দেওয়া উচিত নয়।
কেউ কেউ বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ। এমন অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, 'পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনও নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?'
তিনি আরও বলেন, আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই আমার পার্সোনাল কোনো বিষয় নয়। ওনার সঙ্গে শেষবার দেখা হয়েছিল এক বছর আগে, যখন তিনি বোর্ডে কাজ করতেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি