ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৫তম বিসিএস: জানা গেল মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১২ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-১ সহ নির্ধারিত সব প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত কপি (দুই সেট) মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদগুলো প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্রসহ ফরম জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
কমিশন প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)