ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে রাশিয়ার গমের আমদানি কেন বাড়ছে?
নিজস্ব প্রতিবেদক :রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে এসে পৌঁছেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই রাশিয়ার সঙ্গে সম্পাদিত একটি নগদ ক্রয় চুক্তির আওতায় এই বিপুল পরিমাণ গম আমদানির উদ্যোগ নেওয়া হয়। সেই চুক্তির ভিত্তিতে ‘এমভি পার্থি’ নামের জাহাজটি রাশিয়া থেকে গম নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এবং বর্তমানে সেটি কুতুবদিয়া বর্হিনোঙ্গরে নোঙর করেছে।
জানা গেছে, জাহাজটিতে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নমুনা পরীক্ষায় গমের মান সন্তোষজনক হওয়ায় দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই আমদানি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, মোট ৫২ হাজার ৫০০ টন গমের মধ্যে চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে ৩১ হাজার ৫০০ টন এবং বাকি ২১ হাজার টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুটি বন্দরে গম খালাসের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই আমদানিকে ঘিরে বন্দরে এখন চলছে নানামুখী তৎপরতা। পণ্য খালাস শেষে গম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে, যাতে করে খাদ্যশস্যের মজুদে স্থিতিশীলতা বজায় থাকে এবং বাজারে সরবরাহে কোনো ঘাটতি না দেখা দেয়।
বাংলাদেশ সরকার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উৎস থেকে খাদ্যশস্য আমদানি করে থাকে, যার মধ্যে রাশিয়া অন্যতম বিশ্বস্ত বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর