ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
নিজস্ব প্রতিবেদক: টানা কয়েকদিনের সহিংসতার পর খাগড়াছড়িতে এখন থমথমে পরিস্থিতি। জেলার বিভিন্ন সড়কে টানা তৃতীয় দিনের মতো অবরোধ চলায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ব্যারিকেড বসিয়ে অবরোধ কার্যক্রম অব্যাহত থাকলেও অবরোধকারীদের প্রকাশ্যে দেখা যায়নি।
গতকাল রোববার গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ পাহাড়ি ও বাঙালি উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। নিহতদের মরদেহ বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়। মরদেহগুলোর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে এবং আজ সোমবার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার পর থেকেই পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা-পাল্টা হামলায় বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা এলাকায় ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে।
সড়ক অবরোধের কারণে জেলার বিভিন্ন রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। লংগদু, বাঘাইছড়িসহ বিভিন্ন বাজারে পণ্যবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, ফলে শহর ও শহরতলীর সড়কগুলো ফাঁকা।
সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ টহল জোরদার করেছে। ধর্ষণ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজন এখনো পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে এবং ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- গ্রাহকের টাকা আত্মসাৎ: আইল্যান্ড সিকিউরিটিজকে অর্থ ফেরতের নির্দেশ
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের