ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
আন্তর্জাতিক ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী ড. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। ওমরাহ শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিক থাকলে তিনি নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও, পরিবারের সদস্যদের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন, সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। সেসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী