ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা চায় সরকার
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার কাজে প্রবাসীদের অবদান অপরিহার্য।
প্রধান উপদেষ্টা বলেন, “সরকার চাইছে প্রবাসীরা শুধু দূর থেকে নয়, সরাসরি মাঠে নামিয়ে দেশের পুনর্গঠনে অংশগ্রহণ করুক। তাদের সহায়তায় দেশে নতুন উদ্যমে কাজ শুরু করা সম্ভব।” তিনি প্রবাসীদের রেমিট্যান্সে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রশংসা করেন এবং বলেন, প্রেরিত অর্থ দেশের অর্থনীতি ও বিনিয়োগ-বান্ধব পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও বক্তব্য দেন। তিনি জানান, জুলাই বিপ্লবের পর প্রবাসীদের অব্যাহত সহযোগিতায় রেমিট্যান্সে ২১ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এছাড়াও প্রবাসীদের আগাম নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।
‘সেতুবন্ধন: বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের সম্পৃক্ততা’ শীর্ষক প্যানেল আলোচনায় বিএনপি, জামায়াত ও এনসিপির প্রবাসী নেতারা দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পরে ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আরও একটি আলোচনায় অংশ নেন রাজনৈতিক নেতারা। আলোচনার সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান উপদেষ্টা ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা বিনিয়োগের সুযোগ, জরুরি সেবা এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনা সহজে পেতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা