ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড, জানুন কারণ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে এই মুহূর্তে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, নিউজিল্যান্ড দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
পিটার্স বলেন, গাজায় যুদ্ধ চলছে, হামাস গাজার শাসক হিসেবে রয়েছে এবং পরবর্তী ধাপগুলো নিয়ে কোনো পরিষ্কার বার্তা নেই। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র নিয়ে অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। তাই এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিউজিল্যান্ডের জন্য যথাযথ সিদ্ধান্ত হবে না। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ওপর জোর দেওয়া ইসরায়েল ও হামাসকে আরও কঠোর অবস্থানের দিকে ঠেলে দিতে পারে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।
নিউজিল্যান্ডের এই অবস্থান তার ঐতিহ্যগত অংশীদার অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনের চেয়ে ভিন্ন। কারণ ওই তিন দেশ গত রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতে তারা বিশ্বের আরও ১৪০টির বেশি দেশের সঙ্গে একাত্মতা পোষণ করেছে, যারা দখলকৃত অঞ্চল থেকে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়েছে।
এদিকে, শনিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ‘কবে’ দেওয়া হবে সেটিই প্রশ্ন, ‘হবে কি না’ সেটি প্রশ্ন নয়। নিউজিল্যান্ডের সরকারি এক বিবৃতিতে বলা হয়, দেশটি এমন সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়, যখন সেখানকার বাস্তব পরিস্থিতি শান্তি ও আলোচনার জন্য বর্তমানের চেয়ে বেশি সম্ভাবনা তৈরি করবে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরোধী দল লেবার পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। লেবার পার্টির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র পিনি হেনারে বলেছেন, এ সিদ্ধান্ত নিউজিল্যান্ডকে ইতিহাসের ভুল পাশে দাঁড় করাবে। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান কিংবা টেকসই শান্তি কোনোভাবেই সম্ভব নয়, যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)