ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
নির্বাচনী সংলাপের তারিখ ও কোথায় সম্প্রচার হবে জানালো ইসি
নিজস্ব প্রকিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে দেশের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক শনিবার (২৭ সেপ্টেম্বর) জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের সদস্যের সঙ্গে সংলাপ হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনায় বসবে ইসি।
তিনি আরও জানান, এই সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল (@BangladeshECS) থেকে লাইভ সম্প্রচার করা হবে।
ইসি অক্টোবরের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে নির্বাচনী সংলাপে অংশগ্রহণ করবে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। নবম সংসদ নির্বাচনের আগে, ২০০৮ সালে দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেয়েছিল, কিন্তু পরে শর্তপূরণ বা শর্তাবলীর অমেল ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছিল। এই দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।
সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন পুনর্বহাল হয়। তবে ইসি এই মুহূর্তে কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। একই আদেশে নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিও নিবন্ধন পেয়েছে।
ইসি ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১০ম মাসিক সভা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রোরেল, বাড়ছে আরও দুই ট্রেন
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত