ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘের পিবিসি সভায় যোগ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সদর দপ্তরে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত শান্তি নির্মাণ কমিশনের (পিবিসি) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে তিনি এই সভায় অংশ নেন।
সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পিবিসি'র চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি টেকসই শান্তির ভিত্তি হিসেবে জাতিসংঘ সনদ, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং সামাজিক সংহতির নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তৌহিদ হোসেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, শান্তি প্রতিষ্ঠা তহবিলে সহায়তা এবং শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নে জাতীয় উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য বাংলাদেশের অব্যাহত আহ্বানের বিষয়টিও সভায় তুলে ধরেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করে।
এই অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় ভূমিকার প্রতিফলন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর