ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে বিএনপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। আমরা রাজনৈতিক দলগুলো এখন সম্পূর্ণভাবে নিশ্চিত—২৬ এর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও যোগ করেন, “গত কয়েকদিন ধরে ড. ইউনূস যে অবস্থান তুলে ধরছেন, সেটি খুব স্পষ্ট। আমরা নির্বাচন ও সংস্কার—দুই দিকেই প্রস্তুতি নিচ্ছি।”
এর আগে বক্তব্যে ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়। “আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করে দিতে চাই, যাতে ভবিষ্যৎ সরকার সংস্কার কাজ এগিয়ে নিতে পারে,” যোগ করেন তিনি।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি