ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি, সাজেকে আটকা দুই হাজার পর্যটক
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে এক পাহাড়ি নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জুম্ম ছাত্র-জনতা। এর প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শুরু করেছে তারা। হঠাৎ করে অবরোধের ঘোষণা আসায় পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে জেলার ভেতর ও বাইরের সবধরনের যানবাহন চলাচল, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
অবরোধের কারণে জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের কর্মকর্তা মো. আরিফ জানান, শুক্রবারই অন্তত ২০০টির বেশি গাড়িতে পর্যটক সাজেকে গিয়েছিলেন। শনিবার খাগড়াছড়ি থেকে নতুন করে সাজেকগামী গাড়ি প্রস্তুত থাকলেও প্রশাসনের অনুমতি না মেলায় সেগুলো ছেড়ে দেওয়া হয়নি। খাগড়াছড়ি শহরের বলপাইয়ে আদাম এলাকায় অন্তত ছয়-সাতটি গাড়ি আটকে রেখেছেন পিকেটাররা। অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটে শহরে প্রবেশ করছেন।
অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও পানছড়ি, দীঘিনালা, মহালছড়িসহ জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে ও গাছ কেটে ব্যারিকেড তৈরি করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বহু নৈশ কোচও জেলার বিভিন্ন পয়েন্টে আটকে আছে।
এদিকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেন। সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা