ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চমৎকার নতুন ফিচার নিয়ে এল হোয়াটসএপ
তথ্য প্রযুক্তি ডেস্ক: বিদেশি ভাষার বার্তা বুঝতে আর গুগল ট্রান্সলেট বা আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না—এমনই এক যুগান্তকারী ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা এখন সরাসরি অ্যাপের ভেতরেই অনুবাদ সুবিধা পাবেন, যা বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগকে আরও সহজ করবে।
কীভাবে কাজ করবে এই ফিচার?যে কোনো মেসেজ বুঝতে অসুবিধা হলে সেটির ওপর দীর্ঘক্ষণ চাপ দিয়ে রাখলেই স্ক্রিনে ‘Translate’ অপশন দেখা যাবে। এরপর পছন্দের ভাষা নির্বাচন করলে মুহূর্তেই বার্তার অনুবাদ দেখা যাবে। ফলে চ্যাটিংয়ে ভাষাগত প্রতিবন্ধকতা আর থাকছে না।
হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। ভিন্ন ভাষার মানুষের সঙ্গে যোগাযোগের সময় যে সমস্যার সম্মুখীন হতে হয়, এই নতুন ফিচার তা অনেকটাই দূর করবে। এতে করে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের বার্তাও সহজে বুঝতে পারবেন।
অ্যাপটির সর্বশেষ সংস্করণ (আপডেট ভার্সন) ব্যবহারকারীরাই সবার আগে এ সুবিধা পাবেন। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে। যাদের হোয়াটসঅ্যাপে এখনো নতুন অপশনটি দেখা যাচ্ছে না, তাদের অ্যাপ হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)