ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি নিয়ে দলের মধ্যে চলছে নানা আলোচনা। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ইতিমধ্যে জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। এবার এই ইস্যুতে মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত ফখরুল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে জানান, যেই মুহূর্তে সব আইনি সমস্যা সমাধান হবে এবং রাজনৈতিকভাবে সময় উপযুক্ত হবে, তখনই আমাদের চেয়ারম্যান দেশে আসবেন।
বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দণ্ড দেওয়া বা তাদের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যদি কোনো দল গণহত্যা বা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভাঙার সঙ্গে জড়িত হয়, তবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক সম্পর্কেও ফখরুল জানান, আমরা ইউনূস স্যারের সঙ্গে একটি ইভেন্টে দেখা করেছি, তবে ব্যক্তিগত আলোচনা হয়নি। এছাড়া জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গেও বৈঠক হয়েছে।
দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে সম্পর্ক নাজুক হয়ে উঠেছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। প্রত্যেক দলের নিজস্ব নীতি রয়েছে। দল করতে হলে সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে।
ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা নিয়ে ফখরুল বলেন, নির্বাচন অবশ্যই হবে, ফেব্রুয়ারিতেই হবে। তবে জনগণের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করে বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। ড. ইউনূসও এ বিষয়ে সহযোগিতা করছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এটি নিশ্চিত।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি