ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ
নিজস্ব প্রতিবেদক:আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। শুরু হচ্ছে দ্বীপটির পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এ সময় প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটকই সেন্ট মার্টিনে যেতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলা দ্বীপে অবস্থান করতে পারবেন। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতের সময়ও সেখানে থাকা সম্ভব হবে।
পর্যটকদের সেন্টমার্টিনে যাতায়াত নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এটি পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে রেজিস্ট্রেশনের ভিত্তিতে পরিচালিত হবে। এর আগে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথ কমিটি গঠন করে সেন্টমার্টিনে পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণের জন্য নিয়ম নির্ধারণ করেছিল।
উল্লেখ্য, পূর্বে ৯ মাসের জন্য সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেন্টমার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়াই মূল লক্ষ্য। সেই সময় ভ্রমণ নিষিদ্ধ থাকায় দ্বীপের পর্যটন খাত প্রভাবিত হয়েছিল। পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকায় জেটিঘাটে নীরবতা বিরাজ করছিল এবং জাহাজের কর্মচারীরা বেকার সময় কাটাচ্ছিলেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে