ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পিএসএলে দল পাননি সাকিব-মোস্তাফিজসহ আরও যেসব তারকা
ডুয়া ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের ঐতিহ্যবাহী লাহোর কেল্লায় অনুষ্ঠিত এই ড্রাফটে ৬টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দমতো খেলোয়াড় নির্বাচন করেছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছেন। বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার পেয়েছেন পিএসএল দল—রিশাদ হোসেন, নাহিদ রানা এবং লিটন দাস।
তবে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদসহ অন্যান্য জনপ্রিয় ক্রিকেটারদের নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্স তাকে দলে ভিড়িয়েছে, আর এই ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ২৫ হাজার ডলার।
নাহিদ রানা গোল্ড ক্যাটাগরিতে দল পেয়েছেন। তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তার পারিশ্রমিক ৫০ হাজার ডলার। লিটন দাসও সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। তাকে দলে নিয়েছে করাচি কিংস। তার পারিশ্রমিকও ২৫ হাজার ডলার।
এছাড়া কিছু পরিচিত ক্রিকেটার পিএসএল-এ দল পাননি। তাদের মধ্যে রয়েছেন: সরফরাজ আহমেদ, টিম সাউদি, ইহসানউল্লাহ, জেসন রয়, অ্যালেক্স হেলস, মুজিব উর রহমান, অ্যাশটন অ্যাগার, ক্রিস লিন, কুপার কনোলি, ড্যানিয়েল সামস, জেসন বেহরেনডফ, মার্ক স্টেকিটি, ময়েজেস হেনরিক্স, উসমান খাজা, উইলিয়াম সাদারল্যান্ড, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, জো ক্লার্ক, লরি ইভান্স, টাইমাল মিলস, জিমি নিশাম, ইমরান তাহির, রিজা হেন্ড্রিক্স, তাবরেজ শামসি, চারিথ আসালাঙ্কা এবং এভিন লুইস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)