ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগগুলোর উত্তর দেবে নির্বাচন কমিশন'
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ পরাজিত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এসব অভিযোগ জানানোকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচিত ভিপি সাদিক কায়েম। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগগুলোর উত্তর নির্বাচন কমিশনের দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিনেট ভবনে এক অনুষ্ঠান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে আমরা শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ দেখতে পেয়েছি; পোলিং এজেন্ট, সাংবাদিকসহ সবাই ভোট গণনার সময় একসঙ্গে ছিলেন এবং সেগুলোর সিসিটিভি ফুটেজ রয়েছে।
তিনি বলেন, ডাকসু নির্বাচন ঘিরে যেই অভিযোগগুলো এসেছে, সেগুলোর উত্তর নির্বাচন কমিশন দেবে। যেই দাবিগুলো আনা হয়েছিল সেটাকে আমরা সাধুবাদ জানাই, নির্বাচন কমিশনের উচিৎ হবে তাদের সহযোগিতা করা ও উত্তর দেওয়া।
এর আগে আজ ডাকসু নির্বাচনে ‘অসঙ্গতি’ এবং তা নিয়ে প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলেছেন পরাজিত ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর