ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ডাকসুর স্বচ্ছতা নিশ্চিতে আমরা দায়বদ্ধ: আবিদুল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে নিজেদের দায়বদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেছেন সর্বশেষ ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কাছে কিছু সুনির্দিষ্ট অভিযোগ জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের, স্বতন্ত্র শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা, ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আবিদুল বলেন, আমরা একটি সুষ্ঠু রাজনৈতিক চর্চার চেষ্টা করে গিয়েছি। যার ফলে ডাকসু নিয়ে নানা অসংগতি পরিলক্ষিত হলেও আমরা সুন্দরভাবে প্রতিক্রিয়া জানিয়েছি। আমরা চাইলে এটা নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে পারতাম।
তিনি আরও বলেন, আজ আমরা ভিসি স্যার ও নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি। এখানে নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছে। আমরা সে বিষয়ে উদ্বেগ জানিয়েছি।
তিনি বলেন, ভোট কাস্টিং লিস্ট প্রকাশে তাদের গড়িমসি আমাদের সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। তারা প্রাইভেসির দোহাই দিয়ে এটি প্রকাশ করতে চাচ্ছেন না।
উমামা ফাতেমা বলেন, ডাকসুর মাধ্যমে সবার মধ্যে একটা ভালো প্রতিক্রিয়া দেখা গেছে। তারপরও সকল প্রার্থী কিছু বিষয়ে কনসার্ন জানিয়ে আসছে। আজ আমরা ভিসি স্যারের সাথে দেখা করে ব্যালট পেপার ছাপা, ভোটার তালিকা প্রকাশ, কিছু হলে অতিরিক্ত ভোট কাস্টিং এসব বিষয়ে আমরা কনসার্ন জানিয়েছি।
আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন উদোর পিন্ডি বুধোর গায়ে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে। কিন্তু এ বিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারছে না। আমরা তাদের দ্রুত এসব বিষয় খোলাসা করার আহ্বান জানাচ্ছি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ