ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
থমথমে রাবি, দ্বিতীয় দিনের শাটডাউন শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। পোষ্য কোটা নিয়ে শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষ ও প্রশাসনের প্রতি অভিযোগের প্রেক্ষিতে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। এর ফলে ক্যাম্পাস প্রায় সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া কর্মবিরতিতে প্রশাসন ভবনের পশ্চিম পাশে চেয়ার পেতে বসে অবস্থান করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। যদিও বেশিরভাগ অফিসে তালা ঝুলানো হয়েছে, কিছু দপ্তরে দৈনন্দিন কার্যক্রম চলছে। বিজয়-২৪ হলসহ ক্যাম্পাসের কিছু জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা গেছে।
ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে জানান, “গত ২০ সেপ্টেম্বর আমাদের উপ-উপাচার্য, প্রক্টরসহ কয়েকজনকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এটি মেনে নেওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে না, আমরা কর্মসূচি চালিয়ে যাব।”
একাডেমিক শাখা উপ-রেজিস্টার আবু মো. তারেক বলেন, “আমাদের দাবি স্পষ্ট। উপ-উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। সঠিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরব না।”
উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ছিল। প্রশাসন পোষ্য কোটাকে বাতিল করার পর ১০ শর্তে পুনর্বহাল করলেও শিক্ষার্থীরা তা নিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে ১৯ সেপ্টেম্বর জুবেরী ভবনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এরপর শিক্ষকরা লাঞ্ছিতকারীদের শাস্তি ও পোষ্য কোটার পুনর্বহালের দাবিতে কর্মবিরতি শুরু করেন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম ২১ সেপ্টেম্বর রাতে সভা শেষে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। অফিসার সমিতি এবং জাতীয়তাবাদী শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার কথা নিশ্চিত করেন। এর প্রভাবে রাকসু নির্বাচন কমিশনার বিকেল ৫টায় জরুরি সভা করে ভোটের তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী