ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
যুদ্ধ-পরবর্তী প্রথম নির্বাচনের দিন ঠিক করল সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: গৃহযুদ্ধ-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় সিরিয়া জাতীয় পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৫ অক্টোবর সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সানা জানায়, মোট ২১০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরাসরি মনোনয়ন থাকবে। বাকি দুই-তৃতীয়াংশ আসনে জনগণের ভোটে প্রতিনিধিরা নির্বাচিত হবেন।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি, বাশার আল আসাদের শাসনামলে। কিন্তু একই বছরের ডিসেম্বরেই সরকারবিরোধী সশস্ত্র জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর ঝটিকা অভিযানে পতন ঘটে আসাদ সরকারের। সেই অভিযানের নেতৃত্ব দেওয়া আহমেদ আল শারা পরবর্তীতে প্রেসিডেন্ট হন এবং ১৪ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।
সানা’র প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে গঠিত নতুন পার্লামেন্টের প্রধান দায়িত্ব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, গণতান্ত্রিক পথ সুগম করা এবং সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, চলতি সেপ্টেম্বরেই ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাত দেখা দেওয়ায় ভোট এক মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট শারা। সেই সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরেই ভোটগ্রহণ হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা