ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের হুঁশিয়ারি
দোষীদের শাস্তি না হলে রাবি অচল থাকবে
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে বাসায় ফেরার সময় ছাত্রদের একটি গোষ্ঠী তার গাড়ি আটকে দেয়। তারা জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, গাড়ির চাবি ছিনিয়ে নেয়, অশোভন আচরণ করে এবং গাড়ির উপর টাকা ছুঁড়ে মারে। এ সময় তারা প্রবেশপথে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে উপ-উপাচার্য হেঁটে জুবেরী ভবনের দিকে রওনা দিলে ওই ছাত্রদের দলটি তার এবং তার সঙ্গে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর শারীরিকভাবে হামলা চালায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার (২১ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন চলছে। সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা হামলাকারীদের 'ছাত্র নামক সন্ত্রাসী' আখ্যা দিয়ে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানানো হয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এই 'ছাত্র নামক সন্ত্রাসীদের' শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে ২১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। দাবি পূরণ না হওয়ায় ২২ সেপ্টেম্বর শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা বন্ধ করেন এবং কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণাঙ্গ শাটডাউন পালন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট