ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
“জুলাই হত্যাকাণ্ডে হাসিনার সম্পৃক্ততা ছিল না”
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে সরকার উৎখাতের জন্য দীর্ঘদিনের নীলনকশার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তার দাবি, আন্দোলনকারীরা নিজেরাই ষড়যন্ত্র করে লোকজনকে টার্গেট করে হত্যা করেছেন এবং পরবর্তীতে দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সাক্ষ্যগ্রহণের সময় এ দাবি করেন তিনি। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুনায়েদ।
জেরার একপর্যায়ে আইনজীবী আমির হোসেন দাবি করেন, শেখ হাসিনা কোটা সংস্কার সমাধানে আন্তরিক ছিলেন। কিন্তু আন্দোলনকারীরা তা উপেক্ষা করে একের পর এক বেআইনি কর্মসূচি দিয়েছেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী কখনও আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলেননি; বরং আন্দোলনকারীরাই তার বক্তব্য ভুলভাবে প্রচার করেছেন।
এ সময় সাক্ষী জুনায়েদ পাল্টা জবাব দেন যে, সরকারের কোনো আন্তরিকতা ছিল না, বরং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমনই ছিল সরকারের উদ্দেশ্য।
স্টেট ডিফেন্স আইনজীবী আরও বলেন, জুলাই আন্দোলনে পরিকল্পিতভাবে অল্পসংখ্যক আন্দোলনকারীকে হত্যা করা হয়েছিল। নইলে এত বিশাল আন্দোলনে এত অল্পসংখ্যক মৃত্যু হওয়া সম্ভব নয়। তবে এ অভিযোগ অস্বীকার করেন সাক্ষী জুনায়েদ।
তিনি আরও যুক্তি দেন, ফেসবুক প্রোফাইল লাল করা এবং অন্যান্য কর্মসূচি ছিল আন্দোলনকারীদের ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে, সাক্ষী জুনায়েদ বলেন, এসব কর্মসূচি ছিল ন্যায্য দাবির প্রতিফলন, ষড়যন্ত্রের অংশ নয়।
সবশেষে শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, জুলাইয়ের ঘটনাবলীর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)