ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
কোটা আন্দোলনের দুই প্ল্যাটফর্ম এবার এক পতাকাতলে
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদ একটি দলে একীভূত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের দল দুটি একীভূত হলে এতে আরও একাধিক দল যুক্ত হতে পারে। তবে দলগুলোর একীভূত হওয়ার পথে রয়েছে বেশ কিছু জটিলতা এবং রাজনৈতিক সমীকরণ। নতুন দলে নাম কী হবে, নেতৃত্বে কারা থাকবেন এবং কোন দলের পতাকা ব্যবহার করা হবে—এসব প্রশ্ন সামনে এসেছে।
দল দুটির নেতারা জানিয়েছেন, তারা আলোচনা অব্যাহত রেখেছেন। উভয়পক্ষই যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসছেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আজ (সোমবার) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি দেশে ফেরার পর শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা। এনসিপি সূত্রে জানা গেছে, নতুন কোনো প্ল্যাটফর্ম নয়, একীভূত হওয়া দলটি এনসিপি নামেই রাজনীতি করবে। গণঅধিকার পরিষদকে এনসিপির পতাকাতলে নিয়ে আসা হবে। একীভূত দলটির প্রধান থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আর নুরুল হক নুর থাকবেন এনসিপির গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিঁয়াজো প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে। দুটি দলই তারুণ্যশক্তিনির্ভর। একীভূত করার বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এই প্রচেষ্টা সফল হলে তরুণরা রাজনীতিতে আরও ব্যাপক প্রভাব রাখতে পারবে বলে মনে করেন তিনি।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, এনসিপির নাম পরিবর্তন হবে না। এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা করছে। তরুণদের শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দুটি দলের মধ্যে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা চলছে। উভয় পক্ষই ছাড় দিতে রাজি আছে। গণঅধিকার পরিষদ এবং এনসিপি দুটি দলই রাজপথের লড়াই থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে গড়ে উঠেছে। দেশের এবং মানুষের স্বার্থে তারা এখন একসঙ্গে আগামীর পথচলার বিষয়ে আলোচনা করছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থানের বীজ বপন হয়েছিল। এনসিপির অনেক নেতা এক সময় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনে তারা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, একীভূতকরণের প্রচেষ্টা সফল হলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হবে। কীভাবে এ প্রচেষ্টাকে সফল করা যায় তা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার