ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংবিধানের অন্যতম স্থপতি ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দলটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
গণফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কামাল হোসেনের অসুস্থতার পেছনে শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা রয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।
দলীয় সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তির পর তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা তার শ্বাসযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপাতত তার শারীরিক শক্তি পুনরুদ্ধার ও সংক্রমণ প্রতিরোধই চিকিৎসার মূল লক্ষ্য।
৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। দীর্ঘ রাজনৈতিক ও আইনি জীবনে তিনি সংবিধান বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংক্রান্ত প্রশ্নে সরব কণ্ঠ হিসেবে পরিচিত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল