ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সচিবালয় উত্তপ্ত
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ের কর্মচারীরা রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দ্রুত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সড়ক সমাবেশে নামেন। বাদামতলায় শুরু হওয়া বিক্ষোভে তারা শুধু পে-স্কেলের বিষয়েই মনোনিবেশ করেননি, বরং আরও কয়েকটি গুরুত্বপুর্ণ দাবি তুলে ধরেন।
বিক্ষোভকারীরা জানিয়েছে, তাদের মূল দাবি হলো পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা। এছাড়া সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করার, প্রশিক্ষণকালীন ভাতা ২০ হাজার টাকা করার এবং পরিবারের ছয়জনের জন্য রেশন সুবিধা চালু করার দাবিও রয়েছে।
এর আগে, ১৮ সেপ্টেম্বরও কর্মচারীরা একই ধরনের বিক্ষোভ করেছিলেন। সেই সময়ে তারা সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ ভ্রমণ ও অবসরভোগীদের চিকিৎসাভাতা সংক্রান্ত সাতটি দাবিতে সচিবালয়ে সমাবেশ করেছিল।
রবিবারের বিক্ষোভে কর্মচারীরা মিছিলের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে উপস্থিত হন এবং এরপর মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের সামনে সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল