ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থান ও গ্রাফিতির বিরোধী ছিলেন, তারা আর কখনো ফিরে আসবে না। তিনি বলেন, জুলাই আন্দোলনকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ গ্রাফিতি উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আপনাদের মনে কোনো সন্দেহ রাখার প্রয়োজন নেই, এই গ্রাফিতি থাকবে। আগামী নির্বাচিত সরকার এ গ্রাফিতি সরানোর কোনো কারণ দেখাতে পারবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছে। এর চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেনসহ অন্যান্যরা।
গ্রাফিতিটি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও বীরযোদ্ধাদের আত্মত্যাগ ও ভূমিকা ফুটিয়ে তুলেছে। এতে জায়গা পেয়েছেন রিকশা চালক ও বীরযোদ্ধা মোহাম্মদ সুজন, আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরে শহীদ আবু সাঈদ এবং নিহত শহীদ গোলাম নাফিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত