ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় হানিয়া আমির: কোথায় আছেন এখন?
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসে চমক দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতেই তিনি পৌঁছান রাজধানীতে, আর পরদিন তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলো দেখে নিশ্চিত হন ভক্তরা হানিয়া সত্যিই ঢাকায়!
এর আগে ভিডিওবার্তায় বাংলাদেশ সফরের কথা জানিয়ে রেখেছিলেন এই তারকা। ফলে বিমানবন্দরে নামার আগেই ভক্তদের আগ্রহ ছিল চরমে। অবশেষে সেই অপেক্ষার পর্দা নামল।
তবে শুধু ঢাকায় আসাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভাইরাল ভিডিও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেখানে দেখা যায়, ইনফ্লুয়েন্সার রাফসান দ্যা ছোটভাইয়ের সঙ্গে রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিলে ফুসকা খাচ্ছেন হানিয়া।
ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, ঝাল খেয়ে বেশ কষ্টে হাঁপাচ্ছেন তিনি। আর সেই মুহূর্তে রাফসান তাকে পানি এগিয়ে দিয়ে বাংলায় জিজ্ঞেস করেন, অনেক ঝাল লেগেছে? স্পাইসি? অভিনেত্রীর হাসি আর প্রতিক্রিয়াই ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা ছড়িয়েছে।
এদিকে জানা গেছে, ঢাকায় তার সফরসূচি বেশ ব্যস্ত। ২০ সেপ্টেম্বর তিনি শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। আর ২১ সেপ্টেম্বর অংশ নেবেন সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে। তবে ঢাকায় আরও কী চমক অপেক্ষা করছে, তা জানতে আগ্রহ এখন তুঙ্গে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত