ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটির এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ন্যূনতম ৪০ নম্বর প্রাপ্তির শর্ত আরোপ করা হয়েছে। জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্যের দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) এ সভায় সভাপতিত্ব করেন।
তবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাবিতে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলনকারীরা বলেন, "আন্দোলনের সময় আপনারা যদি মনে করেন ছাত্রদল-ছাত্রশিবির দ্বন্দ্ব, আমরা দুই জোট আন্দোলনে একসঙ্গে থাকবো।"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য প্রচলিত এই ভর্তি প্রক্রিয়াকে বৈষম্যমূলক এবং 'জুলাই-আগস্ট বিপ্লব' পরবর্তী চেতনার পরিপন্থী বলে উল্লেখ করে বাতিলের দাবি জানিয়ে আসছিল। অতীতে ন্যূনতম পাস নম্বর না পাওয়া সত্ত্বেও ভর্তির নজির থাকায় এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ধারাকে ক্ষুণ্ণ করে বলে অভিযোগ ছিল।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং রাকসুর ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ হুঁশিয়ারি দিয়েছেন, যে কোটাকে কবর দেওয়া হয়েছে, তা ফিরিয়ে আনার যেকোনো ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না এবং প্রয়োজনে ভিসির বাসভবন ছাড়তে বাধ্য করবে।
ছাত্রদলের ভিপিপ্রার্থী শেখ নুরুদ্দিন আবিরও পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে বলেন, "একটাই কথা রাকসু হতে হবে। পোষ্য কোটা দিয়ে যদি রাকসু বানচালের চেষ্টা করেন, তাহলে আমি শামসুজ্জামান তোতা ভাইকে মনে করবো। একটাই কথা—পোষ্য কোটা বাতিল করো, না হলে গদি ছাড়।" তিনি আরও বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির এই আন্দোলনে একসঙ্গে থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি