ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দ্রুত স্বাভাবিক হচ্ছে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক: ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সেবা শিগগিরই স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি জানান, দুই দেশের সম্পর্কের গুরুত্ব বিবেচনায় ভিসা কার্যক্রম দ্রুত পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের গভীর বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে এই সম্পর্ককে আরও বিস্তৃত করা হবে। একইসঙ্গে ভিসা প্রক্রিয়াও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা জানান তিনি।
বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আলোচনায় সীমান্ত হাট ও কয়েকটি স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি উঠে আসে। বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে এগুলো পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি। তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্প নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
এর আগে রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকেও ভিসা ইস্যুতে একই বার্তা দেন প্রণয় ভার্মা। সেখানে তিনি জানান, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে ভারতে অবস্থিত কনস্যুলেট ও ভিসা অফিসে কয়েক দফা হামলার ঘটনা ঘটায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। এ কারণে সেগুলো পূর্ণ সক্ষমতায় পরিচালিত করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি স্থিতিশীল হলে ধাপে ধাপে ভিসা সেবা আগের অবস্থায় ফিরবে বলে ভারতীয় পক্ষ আশ্বাস দিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত