ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্কলারশিপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হলো রোমানিয়ায়। রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে পূর্ণ বৃত্তি প্রদান করা হবে। এই স্কলারশিপ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এবং আগামী এপ্রিল মাস থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ্নাজ গাজী এবং রোমানিয়ার প্লয়েস্ত শহরে অবস্থিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. এলিন দিনিতা এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
দূতাবাস জানিয়েছে, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে, বিনামূল্যে আবাসন সুবিধা দেওয়া হবে এবং খাবারের জন্য আংশিক খরচ বহন করা হবে। তবে, এই বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই প্রকৌশলের বিভিন্ন শাখায় পূর্ববর্তী ডিগ্রি থাকতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও, আইইএলটিএসে ন্যূনতম ৬ স্কোর থাকতে হবে।
পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৪.৫ বছর।
রাষ্ট্রদূত শাহ্নাজ গাজী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা দেশের টেকসই উন্নয়ন ও শক্তি শিল্পের জন্য একটি মাইলফলক হবে।
দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল জানান, খুব শিগগিরই স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পেট্রোলিয়াম ও গ্যাস সংক্রান্ত বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেখানে ১৫টি বিষয়ে মাস্টার্স এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, অটোমেশন, পেট্রোলিয়াম ও গ্যাসসহ ৫টি বিষয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?