ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের টানা চারদিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা এবার দুর্গাপূজার কারণে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি চলবে, যা সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা ৪ দিন অব্যাহতভাবে ছুটি পাবেন।
প্রথম দফায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ৯ দিনের ছুটি থাকবে। তবে ছুটির শুরুতে দুদিন সাপ্তাহিক বন্ধ থাকায় টানা ১১ দিনের বিরতি হবে। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে দুর্গাপূজার ১০ দিনের ছুটি ও দুদিনের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ১২ দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার কারণে মাত্র দুদিন ছুটি থাকবে। মাদরাসাগুলোতে পূজা উপলক্ষে কোনো ছুটি নেই।
২০২৫ সালের পূজার ছুটির পরিকল্পনা অনুসারে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ১ ও ২ অক্টোবর বন্ধ থাকবে।
এই পরিকল্পনা পূর্ববর্তী সরকারের ছুটির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। আগের সরকারের আমলে ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন সরকারি ছুটি থাকত। নতুন অন্তর্বর্তী সরকার আগের বছরের ছুটির ধরন বজায় রেখে টানা ছুটি নিশ্চিত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)