ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেষবারের মতো নিজ ক্যাম্পাসে ঢাবি ছাত্র নাফিসের মরদেহ
নিজস্ব প্রতিবেদক : অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিস খন্দকারের মরদেহ শেষবারের মতো নিজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বিকেল পৌনে ৭টার দিকে জানাযার জন্য তার মরদেহ নিয়ে আসা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুবরণ করা নাফিস ঢাবির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশন ও অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
নাফিসের জানাযায় তার বাবা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকসহ ডাকসুর নির্বাচিত প্রতিনিধি-সাদিক, ফরহাদসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হাজার সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়।
জানাযায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, নাফিসকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবন মনে রাখবে। সে আমাদের মধ্যে সবসময় বেঁচে থাকবে। যেকোনো প্রয়োজনে আমরা তার পরিবারের পাশে সবসময় আছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক (আমিন)।
জানাযা শেষ নাফিসের বাবার সাথে ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ কথা বলেন ও তাকে সান্ত্বনা দেন। এছাড়াও, ছাত্রদলের আবিদ, হামিমরাও জানাযা শেষ নাফিসের বাবার সাথে কথা বলেন।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত